‘সুরাইয়াকে চিকিৎসক বানানোর ইচ্ছা পূরণ করা হবে’- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

মাগুরানিউজ.কম: 

mn

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার বাবার ইচ্ছা তার মেয়ে বড় হয়ে চিকিৎসক হবে। আর এ চিকিৎসক হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে গুলিবিদ্ধ মা ও শিশুর চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সম্মননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশু সুরাইয়ার বাবার ইচ্ছা তার মেয়ে বড় হয়ে চিকিৎসক হবে। কারণ চিকিৎসকদের চেষ্টার কারণে তার মেয়ে বেঁচে আছে। সুরাইয়াকে চিকিৎসক বানাতে যা প্রয়োজন তা করা হবে।

তিনি বলেন, সীমবদ্ধতা থাকা সত্বেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কোনো মহৎ কাজ সাধন করা যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) চিকিৎসকরা এটাই প্রমাণ করেছেন। আশা করি সমাজের অবহেলিত, দুস্থ মানুষের চিকিৎসায় তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই বিকালে মাগুরা শহরের দোয়ারপাড়ায় প্রাক্তন ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে প্রাক্তন যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়।

এ সময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন।

ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: