উদ্ধার পেলো মুম্বাইয়ে পাচার হওয়া মাগুরার সীমা। আড়াই মাসের বন্দিদশা

মাগুরানিউজ.কম:

mn

অবশেষে আড়াই মাসের বন্দিদশা শেষে বাড়ি ফিরলো ভারতের মুম্বাইয়ে পাচার হওয়া মাগুরার সীমা নামের এক তরুনী। পুলিশের সহায়তায় পাচারকারির কবল থেকে বাড়ি ফিরেছে এই ২২ বছরের তরুনী। 

পাচারের সাথে জড়িত আসামীদের পরিবারের অন্য সদ্স্যদের উপর চাপ প্রয়োগ করে সীমা (২২) নামের এই তরুনীকে ভারতের মুম্বাইয়ের কল্যাণ এলাকা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশ।

এই তরুনীর বাড়ি মহম্মদপুরের পলাশবাড়িয়ার উথলী গ্রামে। প্রতিবেশি পাচারকারি নূর আলম তাকে চাকরি দেওয়ার কথা বলে অবৈধ পথে ভারতে নিয়ে পাচার করে দেয়। । তার পরিবারের মামলার ভিত্তিতে মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান নূর আলমের পরিবারের সদস্যদের চাপ দিয়ে সীমাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হন। একাধিক পাচারের মামলার আসামী নূর আলম পলাতক।

সীমা জানান মুম্বাই শহরে আড়াই মাস তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তার সাথে দুই জন বাংলাদেশী নারী ছিল। তার ধারনা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির জন্য তাদের নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: