মাগুরানিউজ.কম:
আশঙ্কামুক্ত মাগুরায় গুলিবিদ্ধ মা ও শিশু। তেমনটাই জানিয়েছেন ঢাকা ও মাগুরার চিকিৎসকেরা।
এদিকে মামলার প্রধান আসামী জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সেন ঘটনার সময় মাগুরাতে ছিলেন না। ছাত্রলীগের কেন্দ্রিয় সম্মেলনে ঢাকায় ছিলেন তিনি। সুমন সেনের এ দাবির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সুত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, সুমন সেনের রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হয়রানিমুলক এ মামলার প্রধান আসামী করে ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সুমন স্থানীয় রাজনীতির গ্যাড়াকলে পরেছেন বলে তারা মনে করেন।


