মাগুরানিউজ.কম:
মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর ৮ নং সেক্টরের ইউনিট কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাড. কাজী মনিরুল ইসলাম মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবৎ তিনি কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মাগুরার শ্রীপুর উপজেলার বরিষাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
‘মাগুরানিউজ’ পরিবার তার মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছে।


