হত্যাকারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে দোয়ারপাড়ায় পুলিশের সভা

মাগুরানিউজ.কম:

mn

সন্ত্রাসীদের গুলিতে নিহত আব্দুল মমিনের খুনি মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে মাগুরা জেলা কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে দোয়ারপাড়া এলাকায় সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রোস্তম আলী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিহত মমিনের ভাইয়ের ছেলে মোঃ বাকি ইমাম প্রমুখ।

কমিউনিটি পুলিশিং সমাবেশে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সকলকে সচেতন হয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেয়া হয়। একই সাথে খুনিদের ধরিয়ে দিতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানানো হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে অন্তস্বত্না গৃহবধু নাজমা আকতার, প্রতিবেশি আব্দুল মোমিন এবং মিরাজ নামে তিনজন আহত হন। পরে শুক্রবার গভীর রাতে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মমিন মারা যান। অন্যদিকে নাজমা ও মিরাজকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও নাজমার শরীর থেকে আলাদা করবার পর তার শিশু সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য পুলিশের তত্বাবধানে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: