মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫শুরু

মাগুরানিউজ.কম:

mn

দৃষ্টিনন্দন র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

“সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর, সদর উপজেলা চেয়ারম্যান মো: রোস্তম আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলায় মাছের চাষ প্রসারে মৎস্য বিভাগের নেয়া বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়।

আলোচনাসভায় জানানো হয় মাগুরা জেলায় বছরে মোট ১৭হাজার ৪শ মেট্রিকটন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হয় ১৫ হাজার মেট্রিকটন মাছ। ২ হাজার ৪শ মেট্রিকটন মাছের চাহিদার ঘাটতি মেটাতে মৎস্য বিভাগের পক্ষ থেকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা বিতরণ, বিভিন্ন জলাশয়ে মাছের অভয়াশ্রম তৈরী করাসহ বিভিন্ন কর্মসূচী চলছে।

সভায় কয়েকশত মৎস্যজীবী, মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: