মাগুরানিউজ.কমঃ
মাগুরায় শ্বশুর পেটানো জামাই ও তার ভাইকে ধরে পুলিশে দিল গ্রামবাসী। এ ঘটনায় জামাই এর হাতে মার খেয়ে গুরুতর জখম হয়েছে শ্বশুর।
ঘটনাটি ঘটেছে মহম্মদপুরের তল্লাবাড়ীয়া গ্রামে মঙ্গলবার সন্ধায়। তল্লাবাড়ীয়া গ্রামের রবিউল বিশ্বাসের বাড়িতে এসে পার্শ্ববর্তী কাওড়া গ্রামের জামাই রমজান শেখ ও তার চাচাতো ভাই তাকে পিটিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত রবিউলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী হামলাকারি বখাটে জামাই রমজান শেখ ও তার চাচাতো ভাই জয়নালকে আটক করে পুলিশে সোর্পাদ করে। বুধবার সকালে তাদের দুজনকে মহম্মদপুর থানা পুলিশ আদালতে প্রেরন করে।
এ ঘটনায় আহত রবিউলের ভাই নিজাম বিশ্বাস মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের
করেছেন।
মহম্মদপুর থানার (ওসি) শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


