আইসিইউয়ে নায়ক রাজ রাজ্জাক

মাগুরানিউজ.কমঃ

razzak

গেল শতাব্দীর ষাট থেকে আশির দশকে বাংলা সিনেমায় প্রাণ যুগিয়ে চলা নায়ক রাজ্জাক এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। নায়ক রাজ বলে পরিচিত রাজ্জাক গতকাল শনিবার ইউনাইটেড হাসপাতালের আইসিইউয়ে ভর্তি হলেও বিষয়টি জানা যায় আজ রোববার।

রাজ্জাকের পরিবারের সদস্যরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়ার পর শনিবার রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরি চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন।

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা ও উচ্চ রক্তচাপে ভুগছেন ঋদ্ধ এই অভিনয়শিল্পী।

নায়ক হিসেবে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজ্জাক। এ ছবিতে তার বিপরীতে ছিলেন সুচন্দা। নায়করাজ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয়ের জন্য। মোট চারবার তিনি জাতীয় সম্মাননা পেয়েছেন। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। নায়করাজ শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও সফল। সর্বশেষ তিনি ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রের বাইরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন নায়করাজ রাজ্জাক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: