মাগুরানিউজ.কমঃ
মাগুরার ছোট নদী এতদিন পানিশূন্য থাকলেও বর্ষায় পানিতে টইটুম্বুর হয়ে পড়েছে। অতিবৃষ্টির কারণে প্রচন্ড পানির স্রোত থাকায় হুমকির মুখে মাগুরা ‘নতুন বাজার ব্রীজ’।
যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে মাগুরা নতুন বাজারস্থ ছোটনদীর উপর নির্মিত মাগুরা-শ্রীপুর সংযোগ রক্ষাকারী পুরাতন এই ব্রিজটি। প্রচন্ড পানি ও কচুরিপানার চাপে ব্রিজের খুটিতে ফাটল ধরাছে।
এদিকে ব্রিজ সংলগ্ন বিদ্যুতের নতুন স্থাপিত খুটি হেলে পড়ায় যে কোন সময় বিদ্যুৎ সংযোগে ব্যাঘাত ঘটাতে পারে বলে স্থানীয়রা আশংকা প্রকাশ করেছেন।
ব্রিজটি অনেকদিন ধরেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিলো। এ নিয়ে মাগুরানিউজ সহ বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।


