সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল শেখ জামাল

মাগুরানিউজ.কমঃ

news_img

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে রেকর্ডের দিনে ফরাশগঞ্জের জালে গোল উৎসব করেছে বর্তমান লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওয়েডসন ও মামুনুলের হ্যাট্ট্রিকে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে লীগ টেবিলের তলানিতে থাকা ফরাশগঞ্জকে প্রিমিয়ার লীগের রেকর্ড ৯-১ ব্যবধানে হারিয়েছে লীগ লিডাররা। দিনের অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলের প্রত্যাশিত জয় পেয়েছে আবাহনী।

রেকর্ড সৃষ্টি হয় রেকর্ড ভাঙ্গার জন্য, সেটি আবারো প্রমাণ করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রিমিয়ার লীগের গত মৌসুমে উত্তর বারিধারার বিপক্ষে পাওয়া ৮-০ গোলের রেকর্ড জয়কে পেছনে ফেলে হলুদ জার্সি ধারীরা এবার গড়ল ৯-১ ব্যবধানে জয়ের রেকর্ড। যে রেকর্ড লজ্জায় ডোবাল চ্যাম্পিয়নশিপ লীগ উৎরে প্রিমিয়ার লীগে জায়গা করে নেয়া ফরাশগঞ্জকে।

লীগ লিডারদের রেকর্ডের দিনে শেখ জামালের হয়ে গোল উৎসবের শুরুটা করেন ল্যান্ডিং ডারবে। ম্যাচের ৮ মিনিটে জামাল ভুইয়ার থ্রো থেকে স্কোর করে দলকে এগিয়ে এই গাম্বিয়ান মিডফিল্ডার।

এরপরই শুরু হয় প্রথম লেগে নিষ্প্রভ থাকা ওয়েডসন ম্যাজিক। ম্যাচের ১৯, ৩৫, ও ৪৯ মিনিটে প্রতিপক্ষের জালে টানা তিন গোল করে ফরাশগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেন হলুদ জার্সি ধারীদের এই হাইতিয়ান স্ট্রাইকার। মাঝে অবশ্য একটি গোল পরিশোধ করে ফরাশগঞ্জ। পুরো ম্যাচে তাদের অর্জন বলতে এতটুকুই।

শেখ জামালের হয়ে পেনাল্টি থেকে ৫২ মিনিটে ম্যাচের পঞ্চম গোলটি করেন অধিনায়ক মামুনুল ইসলাম। আর সে গোলের রেশ কাটতে না কাটতেই ফরাশগঞ্জের জালে আবারো ওয়েডসনের হানা। মামুনুলের পাস থেকে করা সেই গোলে ব্যবধান এবার ৬-১।

এরপর ম্যাচের ৭৩ ও ৮৩ মিনিটে মামুনুল ও তকলিসের গোলে ব্যবধানটা শুধু ৮-১ হয়নি, এই স্কোরে শেখ জামাল স্পর্শ করে গেল মৌসুমে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পাওয়া সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: