শালিখায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা-২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে,  জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে সহপাঠক্রম, সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলার শ্রেষ্ঠ কলেজ ও স্কুল, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষক ও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমস্থান অধিকারকারি  শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮টি প্রতিষ্ঠানের ৪২০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: