মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সিভিল সার্জন মুন্সী ছাদুল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা সরকার।

