মাগুরায় রবীন্দ্র সন্ধ্যা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার আয়োজনে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র সন্ধ্যা।

শুক্রবার সন্ধ্যায় ”অন্তর মম বিকশিত কর অন্তরতর হে”- এ গানটির সাথে সমবেত নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান মাউথ অর্গান বাজিয়ে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

সর্বশেষ সববেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

তিনঘন্টা ব্যাপী অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ সচিব খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক আজমুল হক, ভাষা সৈনিক খান জিয়াউল হক, মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ কয়েকশত দর্শকস্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: