অসচ্ছল বিচারপ্রার্থীদের বাতিঘর ‘লিগ্যাল এইড’

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র –

মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ‘লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটা একটি অধিকার। প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তাই জেলা আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন জেলার অসচ্ছল বিচারপ্রার্থীরা।’

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

অসচ্ছল বিচারপ্রার্থীদের বাতিঘর ‘লিগ্যাল এইড’ উল্লেখ করে তিনি বলেন, তৃনমূলে সেবা পৌঁছানোর লক্ষে কাজ করে চলেছে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি। উপজেলা ও ইউনিয়নে আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে।  অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী বাদী-বিবাদী উভয়ই ও কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন ।

তিনি বলেন, ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও  হয়’। যদি কোনও ব্যক্তি তার মামলাগুলো আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে চান, তাহলে তিনি জেলা লিগ্যাল এইড অফিসে শরণাপন্ন হতে পারেন। সেখানে দ্রুত সময়ের মধ্যে তার বিরোধ বা মামলা নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বে থাকা বিচারক।

” উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে এবছরের জাতীয় আইনগত সহায়তা দিবস। সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহন করা হয়। জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান নিজে রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান, সিভিল সার্জন মুন্সী ছাদুল্লাহ,পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীসহ সকল আইনজীবী ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: