শ্রীপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

মাগুরানিউজ.কমঃআশরাফ হোসেন পল্টু –

” উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মাগুরার শ্রীপুর উপজেলাতেও আজ পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে সকালে শ্রীপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সমাজসেবক সিরাজুল ইসলাম টোকন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: