প্রেমের বলি মাগুরার দুই কৃষি কর্মকর্তা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদরের ২ উপ-সহকারি কৃষি কর্মকর্তার ৩ দিনের ব্যবধানে অকাল মৃত্যুর ঘটনা মাগুরাতে আলোচনার বিষয়বস্তুতে পরিনত হয়েছে।

২৩ এপ্রিল উপ-সহকারি কৃষি কর্মকর্তা শ্রীপুরের চিলগাড়ি গ্রামের মেয়ে প্রীতিকনা বিশ্বাস  (২৪) ভিক্সল জাতীয় তরল ডিটারর্জেন্ট পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে ২৬ এপ্রিল অপর উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহম্মদপুরের রাজাপুর গ্রামের রিপন শিকদার (২৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

প্রীতিকনা এবং রিপন যথাক্রমে মাগুরার সদর উপজেলার চাউলিয়া এবং গোপালগ্রাম ইউনিয়নে কর্মরত ছিলেন।

রাজাপুর ইউনিয়ন পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুল খালেক দুই পরিবারের বরাত দিয়ে জানান, রিপন ও প্রীতিকনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক বিবাদে ১মাস আগে প্রীতি ভিক্সল জাতীয় তরল ডিটারর্জেন্ট পান করে অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ ২৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২৩ এপ্রিল তার মৃত্যু হয়। শোক সইতে না পেরে ২৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন বাড়ির নিকটবর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রিপনের বাবা নির্মল শিকদার ও প্রীতির বাবা অমল বিশ্বাস পুলিশকে জানিয়েছেন, পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে আগামী শ্রাবণ মাসে বিয়ের দিন ঠিক করেছিলেন।

ছবি-সংগ্রহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: