মাগুরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। গৃহবধূর নাম ফুলি (২৮) এবং তার স্বামী শামীম (৩৫)। শুক্রবার উপজেলার তালখড়ি ইউনিয়নের ভরতপুর গ্রামের সৈয়দ মেম্বারের বাড়ির পাশে চিত্রা নদীর পাড় থেকে গৃহবধূ ফুলির মরদেহ উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে সংসারে অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয় বিস্তারিত বলা যাবে।

নিহত গৃবধূর ভাই জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের আফসার মোল্যার ছেলে শামীমের (৩৫) সঙ্গে ফুলির বিয়ে হয়। সংসারে অভাব অনটন থাকায় বিয়ে পর থেকেই ফুলি ও শামীম আমাদের বাড়িতেই থাকতো। এখানে থেকে শামীম দিনমজুরের আর ফুলি সীমাখালী বাজারে হোটেলে বুয়ার কাজ করতেন। অভাব অনটনের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়েই কাজ থেকে বাড়ি ফিরে আসেন। শুক্রবার সকালে তাদের ঘরের দরজা খোলা দেখে গিয়ে দেখি ভেতরে কেউ নেই। অনেক খোঁজাখুজির পর গ্রামের চিত্রা নদীর পাড়ে ওড়না প্যাঁচনো অবস্থায় ফুলির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: