মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
খাদ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মাগুরায় র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ খাদ্য অধিকার মাগুরা জেলা কমিটি। আজ শহরের ভায়না মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর পার্কে জেলা খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রউফ মাখন, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, খান আফজাল হোসেন ও প্রভাষক নাছিমা শিলা প্রমুখ ।
বক্তারা সবাই জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিষয়ে আলোচনা করেন।

