৮০ কিলোমিটার উঠবে বাতাসের বেগ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

দেশের সব বিভাগের উপর দিয়েই বয়ে যাচ্ছে অস্থায়ী দমকা হাওয়া। এটি কোথাও কোথাও ঘণ্টায় গতিবেগ উঠতে পারে ৮০ কিলোমিটার পর্যন্ত। ফলে বাতাসের গতিবেগ রুপ নেবে অস্থায়ী ঝড়ে।

আবহাওয়া অফিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থায় করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ‍বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হবে।
 
আবহাওয়াবিদ মিজানুর রহমান গণমাধ্যমে জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ের কোনো সতর্কতা সংকেত নেই। ভারী বৃষ্টিপাতও হবে না। নেই সামুদ্রিক সর্তকতা সংকেতও। তবে নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত রয়েছে। বর্তমানে দেশে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: