বঙ্গবন্ধুর জন্মদিনে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’র শ্রদ্ধাঞ্জলী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

আজ ১৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত এই নেতা। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। সরকারিভাবে দিবসটি ‘জাতীয় শিশু দিবস’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে গভীর শ্রদ্ধা জানিয়েছে মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা। সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র আজ এক বার্তায় বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ জাতির মাঝে চিরকাল বেঁচে থাকবে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধু ইতিহাসে অক্ষয় ধ্রুবতারার মত অম্লান গরিমায় ভাস্বর হয়ে থাকবেন। বাঙালি জাতিকে পথ দেখাবেন। তাঁর স্বপ্ন বাঙালির অস্তিত্ব। তাঁর স্মৃতি বাঙালি জাতির আরাধ্য সমাজ ও সংস্কৃতি। যে সকল সম্ভাবনা এবং প্রতিশ্রুতি তিনি তুলে ধরেছিলেন তাই বাঙালি জাতি ও তাঁর সভ্যতার ফল্গুধারা।

বঙ্গবন্ধুর দেশাত্মবোধের মানসচিত্তে নতুন প্রজন্ম গড়ে উঠলে দেশ সোনার মানুষে ভরে উঠবে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃঢ় শপথ গ্রহণই হবে তার জন্মদিনের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: