স্বামী-সতিন মিলে গৃহবধুকে পিটিয়ে হত্যা!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় স্বামী ও সতিনের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী হাসেম মোল্ল্যাকে পুলিশ আটক করেছে।

নিহতর ভাই সদর উপজেলার মাঝগ্রামের ইকবাল হোসেন অভিযোগ করেন, তার বোন খাদিজার সাথে প্রায় ২০ বছর আগে একই উপজেলার লস্করপুর গ্রামের হাশেস মোল্লার বিয়ে হয়। কিন্তু তার বোনের কোন সন্তান না হওয়ায় সম্প্রতি হাসেম মোল্লা আবার বিয়ে করেন। বিয়ের পর থেকে হাসেম মোল্লা ও তার দ্বিতীয় স্ত্রী মিলে তার বোনের (প্রথম স্ত্রী) উপর নির্যাতন শুরু করে। সর্বশেষ গত ৩-৪ দিন আগে তারা দুজনে মিলে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে তার বোন খাদিজাকে মারাত্মক আহত করে তাদের কাছে অর্থাৎ বাবার বাড়ি পাঠিয়ে দেয়।

এ সময় তারা স্থানীয়ভাবে তাকে ডাক্তার দেখান। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি ঘটলে মাগুরা সদর হাসপাতালে অানার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মাহবুব আল হাসান জানান, বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন, হাসেম মোল্লা ও তার দ্বিতীয় স্ত্রী লাভলী খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান অভিযুক্ত আসামী হাসেম মোল্লাকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: