মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পানিতে ডুবে নৃপেন্দ্রনাথ বিশ্বাস (৭০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নতুন বাজার সাহা পাড়া দোয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৃপেন্দ্রনাথ বিশ্বাস ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি উজ্জল বিশ্বাসের বাবা।
নৃপেন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’।
স্থানীয়রা জানান, দুপুরে শাপলা ফুল তুলতে গিয়েছিলেন দোয়ার ভিতরে। সেখানে পানিতে পড়ে গিয়ে হারিয়ে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক থেকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই আশরাফ হোসেন বলেন, নৃপেন্দ্রনাথ বিশ্বাস দোয়ার গভীরে গিয়ে শাপলা তুলে নিয়ে আসার সময় পানি ডুবে তার মৃত্যু হয়। নৃপেন্দ্রনাথ বিশ্বাস নতুন বাজার সাহা পাড়া এলাকার মৃত ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।


