মাগুরায় ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে জানালেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

শনিবার দুপুরে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ ব্যক্তা মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বর্তমানে মাদক একটি ভয়াবহ সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের পাশাপাশি ইমাম ও আলেমদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।

উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আকরামুল হক, সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: