সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় শনিবার বিকালে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা-১ আসনের চুড়ান্ত প্রাথী মাওলানা মুহাম্মদ নাজিরুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহমেদ খান, ইশা ছাত্র আন্দোলনের মাগুরা শাখার সভাপতি মো: তাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো: ওবায়দুল্লাহ ও মো: আরাফাত হোসেন আরজু প্রমুখ।

মতবিনিময় সভায় মাগুরা-১ ও ২ আসনের চুড়ান্ত প্রাথীদের পরিচয় করানো হয় । ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল জানান, আমাদের পীর সাহেব চরমোনাই বাংলাদেশে ৩০০ আসনে প্রার্থী চুড়ান্ত করেছেন। আমরা সত্য ও ন্যায়ের পথে কাজ করছি।

আমাদের দল ৩৭ বছর প্রতিষ্ঠা হয়েছে। ইতিমধ্যে আমরা প্রার্থী হিসেবে  স্ব -স্ব এলাকায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা কোন জোটে নেই দাবী করে তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে নিজের দলকে বিজয়ী করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: