অপেক্ষার অবসানঃ ‘মাগুরা রেল ষ্টেশন’ থেকে চলবে ট্রেন

মাগুরানিউজ.কমঃ ওয়েব প্রতিবেদক- 

মাগুরাবাসির দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। পদ্মাসেতু হয়ে ঢাকা ও মাগুরার মধ্যে রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। প্রায় অর্ধশতক পর ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নির্মিত হচ্ছে ২৩ দশমিক ৯০ কিলোমিটার ব্রডগেজ রেলপথ। মাগুরা জেলাকে বাস্তবায়নাধীন পদ্মাসেতুর মাধ্যমে ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সঙ্গে রেল সংযোগ স্থাপন করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০২ কোটি টাকা। অনুমোদনের পর মে ২০১৮ থেকে ২০২২ সালে বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী প্রধান সৈয়দ আলী বিন হাসান সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার একনেক সভায় বেশকয়েকটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। এর মধ্যে অন্যতম মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প। প্রকল্পের আওতায় প্রায় ২৪ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথ নির্মিত হবে।

জানা গেছে, ৪৬ বছর আগে ফরিদপুর মধুখালী থেকে কামারখালী পর্যন্ত রেলপথ ছিল। কিন্তু এটা এখন আর ব্যবহার হয় না। তবে কামারখালী থেকে মাগুরা পর্যন্ত কোনো রেলপথ নেই। প্রকল্পের আওতায় মধুখালী থেকে কামারখালী পর্যন্ত বিদ্যমান রেলপথটি সংস্কার করে ডুয়েলগেজ এবং কামারখালী থেকে মাগুরা পর্যন্ত নতুন রেলপথ নির্মিত হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন গণমাধ্যমে বলেছেন, আমরা জেনেছি প্রকল্পটি একনেকের টেবিলে উপস্থাপন করা হবে। অনেক আগে থেকে কামারখালী পর্যন্ত রেলপথটি সচল ছিল। কিন্তু পরে বন্ধ হয়ে যায়। এখন আমরা মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করবো। আমরা রেলপথটি নির্মাণের জন্য বৈদেশিক অর্থায়ন পাওয়ার চেষ্টা করছি। যদি না পাই তবে দেশীয় অর্থায়নেই তা বাস্তবায়ন করবো। এই রেলপথটুকু নির্মাণ করতে পারলে পদ্মাসেতু হয়ে ঢাকা ও মাগুরার মধ্যে রেল নেটওয়ার্ক গড়ে উঠবে।

ছবি- প্রতিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: