মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে গেছে। মাগুরা সদর উপজেলার আমুড়িয়া বাজারের পাশে মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসটিতে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়া জানান, দুপুর ১২টার দিকে মাগুরা-বুনাগাতি রুটের একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বাসের যাত্রীরা জানালা দিয়ে বেরিয়ে যান। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। তবে ভাগ্যক্রমে কেউই গুরুতর আহত হননি। আহতদের আমুড়িয়া বাজারে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম সরোয়ার জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পানিতে পড়ে যাওয়া বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা খোঁজ করে দেখি। সেখানে কাউকে পাওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
ছবি- সংগ্রহ।

