আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
মাগুরানিউজ.কমঃ
ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগে দায়েরকৃত মামলায় আজ সোমবার মাগুরায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহন অনুষ্ঠিত হয়েছে। মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট -২ শম্পা বসুর আদালতে বাদী সৈয়দ রফিকুল ইসলাম তুষার এর সাক্ষ্য গ্রহন করা হয়।
জানা গেছে , মাগুরা সদর উপজেলা বিএনপির নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার বাদী হয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ২০১৪ সালের ১৬ অক্টোবর তার বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে উল্লেখিত আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সা.), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন। যা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য চরম আঘাত। এ কারণে তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।
বাদী পক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, মামলাটি দায়েরের পর আদালত লতিফ সিদ্দিকীকে স্বশরীরে মাগুরা আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী আদালতে হাজির হননি। মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় আজ সোমবার বিজ্ঞ সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা বসু তার বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ করেন। বাদী এই মামলায় আরো দুইজন সাক্ষী মান্য করেছেন তারা হলেন রবিউল ইসলাম ও মো: মহসীন। তাদের সাক্ষ্য আগামী ধার্য তারিখে গ্রহণ করবেন বলে আদালত জানিয়েছেন।’
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাক্ষ্য গ্রহনকারাকালে আদালতে হাজির ছিলেন না । তার অনুস্থিতিতে বিচারকার্য অনুষ্ঠিত হচ্ছে ।


