মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় রবিবার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৩১ জনকে আটক করেছে। আটককৃতদের দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

