মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ ২৮ মে, আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘কমাতে হলে মাতৃমৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার।’ মাগুরাতে নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন এনজিওর কর্মীবৃন্দ ও মাগুরা নার্সিং ইন্সটিটিউটের সেবিকাবৃন্দ অংশগ্রহণ করেন। পরে ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিবসের আলোচনা সভা।

