মাগুরায় ২ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা পৌর এলাকায় বুধবার মধ্যরাতে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন- মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়া এলাকার আব্দুল বারীর ছেলে মিজানুর রহমান কালু (৪৫) ও শহরতলীর নীজনান্দুয়ালী এলাকার মৃত জব্বার শেখের ছেলে আইয়ুব হোসেন (৫০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট এলাকায় মধ্যরাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মিজানুর রহমান কালু ও আইয়ুব হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সদর) সার্কেল ছয়েরউদ্দিন জানান, মাদক ব্যবসা নিয়ে আন্তঃদলীয় কোন্দলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে আইয়ুব শেখ ও মিজানুর রহমান কালু নিহত হয়েছেন। আইয়ুব শেখের বিরুদ্ধে ২১টি এবং কালুর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: