“ছায়াবিথী প্রাঙ্গণ”- মাগুরার জনবান্ধব জেলা ও দায়রা জজের জনকল্যাণকর পদক্ষেপ

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র –

অনন্য আরেক জনকল্যাণকর উদ্যোগ গ্রহন করেছেন মাগুরার জনবান্ধব জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিচারপ্রার্থী মানুষের জন্য দৃষ্টিনন্দন বিশ্রামস্থান “ছায়াবিথী প্রাঙ্গণ”। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ, আদালতের কর্মচারী এবং বিচারপ্রার্থী মানুষের বিপুল হর্ষোধ্বনির মধ্য দিয়ে জনকল্যাণকর এ কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন তিনি।

“ছায়াবিথী প্রাঙ্গণ” এর উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান বলেন, ”বিচারপ্রার্থী জনগণের আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিচারপ্রার্থী জনগণের আদালত অঙ্গনে এসে বিশ্রামের অধিকার নিশ্চিত ও আদালতের সাথে বিচারপ্রার্থীদের সংযোগ বৃদ্ধির লক্ষেই কল্যাণকর এই পদক্ষেপ।”

মাগুরার সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ইয়াসমিন নাহার জানান, আদালতে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘবে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের বিশেষ উদ্যোগে ও গণপূর্ত বিভাগের সহযোগীতায় আদালত প্রাঙ্গণের আম্রকাননে “ছায়াবিথী প্রাঙ্গণ” নামে বিশ্রামস্থান তৈরী করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান জনকল্যাণকর এ কর্মকান্ডের শুভ উদ্বোধন করেছেন।

অনন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

উল্লেখ্য, মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের বিশেষ উদ্যোগে ২০১৭ সালের মে মাস থেকে আদালতে হাজিরা দিতে আসা আসামিদের জন্য প্রথমবারের মতো চালু করা হয় দুপুরের খাবার। যা অনুকরণীয় দৃষ্টান্তে পরিনত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: