মাগুরার ইউপি চেয়ারম্যান-মেম্বার মাদকসহ যশোরে গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

একহাজার পিস ইয়াবা ও একশ’ গ্রাম হেরোইনসহ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মে) দিনগত রাতে যশোর শহরের ঘোপ এলাকা থেকে কোতোয়ালী থানার পুলিশ তাদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে মাগুরা আদালতে সোপর্দ করে। যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা এ তথ্য নিশ্চিত করেন।

ওসি একেএম আজমল হুদা গণমাধ্যমে জানান, পলাশবাড়িয়া ইউপির চেয়ারম্যান ও মাদক ব্যাবসায়ী রবিউল এবং তার সহযোগী মেম্বার এনামুল মোল্লা যশোরের এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে একহাজার পিস ইয়াবা ও একশ’ গ্রাম হেরোইন সংগ্রহ করে। এই ইয়াবা ও হেরোইন বিক্রির জন্য তারা নিজ এলাকা মাগুরার মহম্মদপুরে নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তবে ওই নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় রবিউল ও এনামুল মোল্লাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়।

ওসি আজমল হুদা আরও জানান, মাগুরার বিভিন্ন থানায় রবিউলের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: