মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আট বাসযাত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা পৌরসভার বেনীপুর এলাকায় মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজু মণ্ডল (৪০) ও দুলাল মণ্ডল (৫২)। নিহত রাজু মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবন্ধের কুলবাড়িয়া গ্রামের হাসান শেখের ছেলে। দুলাল শ্রীপুর উপজেলার মালিথিয়া গ্রামের উজির মণ্ডলের ছেলে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে যাত্রীবাহী বাসটি মাগুরা যাচ্ছিল। বেনীপুর এলাকায় সামনের চাকা ফেটে গেলে বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।


