মাগুরায় ব্যবসায়ীকে কুপিয়ে বাড়িতে ডাকাতি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতেরা ব্যবসায়ী গোপাল সাহাকে কুপিয়ে আহত করেছে।

ব্যবসায়ীর পরিবার দাবি করেছে, ডাকাতেরা পাঁচ লাখ টাকারও বেশি নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। এর বাইরে কোনো মালামাল নেয়নি।

আহত ব্যবসায়ীর ভাই পল্টু সাহা জানান, দোতলা বাড়িটির সামনের সড়কের দিকে তাঁর ভাই গোপাল সাহার মুদি দোকান। বাড়ির পেছনের দিক গাছপালায় ঘিরে থাকায় বেশ অন্ধকার। ডাকাতেরা পেছনের দিকে থাকা কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে বাড়ির ভেতরে থাকা পল্টু সাহা, তাঁর স্ত্রী ও ভাই গোপাল সাহাকে জিম্মি করে পাঁচ লাখ টাকারও বেশি লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা গোপাল সাহাকে কুপিয়ে জখম করে। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা বিকাশ শিকদার বলেন, গোপাল সাহার মাথার আঘাত গুরুতর। তিনি শঙ্কা মুক্ত নন। তার অভিভাবকরা চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বা ঢাকায় নিয়ে যেতে পারেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (শালিখা ও মহম্মদপুর সার্কেল) আবির শুভ্র বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টাকা লুট করার পরও কেন ডাকাতেরা গোপাল সাহাকে কুপিয়ে আহত করল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: