মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
তৃনমূলে সেবা পৌঁছানোর অঙ্গীকারে মাগুরাতে আজ পালিত হয়েছে ‘লিগ্যাল এইড ডে’।
” উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মাগুরাতে আজ পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
সকালে মাগুরা জেলা জজ আদালতের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
এরপর জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান।
দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহন করা হয়। জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান নিজে রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান, সিভিল সার্জন মুন্সী ছাদুল্লাহ,পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা। সভায় বক্তারা আইনগত সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন।

