মাগুরায় ঝড়-বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 

মাগুরানিউজ.কমঃ 
বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ঝড় ও বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঝড়বৃষ্টি চলার বজ্রপাতে দুইজন ও ঝড়ে একজন মারা গেছেন। নিহতরা হচ্ছেন শামীম হোসেন (৩২), আলম (৩৫) ও মেহেদী (১৫)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার অক্কুরপাড়ায় শামীম হোসেন নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। তিনি পেশায় ভ্যানচালক। বজ্রপাতের সময় তিনি ভ্যান চালিয়ে মাগুরা থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। পথে কামারবাড়ি এলাকায় তিনি বজ্রপাতের শিকার হন।

সদরের রায়গ্রামে বজ্রপাতে নিহত অপর ব্যক্তির নাম আলম মিয়া। তিনি সদর উপজেলার বুলুগ্রামের আব্দুর রশিদের পুত্র। মাগুরা শহর থেকে বাড়ি ফেরার সময় তিনি বজ্রপাতের শিকার হন।

অন্যদিকে শালিখার উপজেলার বুনাগাতী এলাকায় একটি মোবাইল টাওয়ারে কাজ করার সময় ঝড়ে টাওয়ার থেকে পড়ে যান মেহেদী নামে এক যুবক। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক পরীক্ষিত পাল মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেহেদী জয়পুরহাট জেলার মনপুরা এলাকার আলম মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: