জগদলে লিগ্যাল এইডের মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

বিনামূল্যে আইনি সহায়তা বিষয়ে তৃণমুলে জনসচেতনতা বাড়াতে মাগুরা জেলা লিগ্যাল এইডের চলমান কর্মসূচির অংশ হিসেবে সদরের জগদল ইউনিয়ন পরিষদ মিয়লনায়তনে আজ শনিবার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, সিভিল সার্জন মুন্সি ছাদউল্লাহ, সহকারী জজ অনুশ্রী রায়, সহকারী জজ লাবনী আক্তার পলি, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা রোমানা রোজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পাবলিক প্রসিকিউটার এ্যাড. কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম, প্রেসক্লাব সম্পাদক শামীম খান, শিক্ষক আব্দুর রাজ্জাক, জান্নাত আরা, এ্যাড. সাখাওয়াত হোসেন, ময়েন উদ্দিন, ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান অলিয়ার রহমান, জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরায় প্রতিমাসে অন্তত ৬০ জন বিচারপ্রার্থী লিগ্যাল এইডের সহযোগিতা নিচ্ছেন। বিচারপ্রার্থীদের সরকারি অর্থে বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি বিচারপ্রার্থী ও তাদের সন্তানদের দুপুরের খাবারসহ যাতায়াত খরচ পর্যন্ত মাগুরা লিগ্যাল এইড অফিস কতৃপক্ষ বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: