শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষসহ সারা দেশে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে মাগুরায় কালো ব্যাজ ধারণসহ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস শিক্ষক সমিতি মাগুরা জেলা ইউনিট।

আজ সোমবার সকালে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাগুরা সকরারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা অংশ নেন। বক্তব্য দেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, ড. আহসান হাবীব, আবু সাইদ মোল্লা, সৈয়দ নিয়ামুল হক, দিদার আলী জোয়ার্দার প্রমুখ।

কর্মসূচি চলাকালে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান সেখানে উপস্থিত হয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

বক্তারা কর্মস্থলে নিরাপত্তাসহ শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: