মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বাসের চাপায় আব্দুল মোতালেব মোল্যা (৯০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী হাজিপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মাগুরা সদর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে সাইত্রিশ এলাকায় ঝিনাইদহগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আব্দুল মোতালেবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে। ঘাতক বাস ও চালক পালিয়ে গেলেও এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেন এ কর্মকর্তা।

