যেভাবে মাগুরা শহর থেকে ব্যবসায়ী আশুতোষ অপহৃত হন

মাগুরানিউজ.কমঃ

সলবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা থেকে অপহৃত ব্যবসায়ী আশুতোষ বিশ্বাসকে রাজবাড়ীর কোমরপুরের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে উদ্ধার হয়েছে। তাকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অপহৃত ব্যবসায়ী আশুতোষ বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার দুপুরে শহরের এম আর রোডে এক ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধ করে ইজিবাইকে একই রোডে অবস্থিত ব্র্যাক ব্যাংকে আসছিলেন। এ সময় ইজিবাইকে থাকা দুই যাত্রী তাকে চেপে ধরে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে। এরপর আজ বুধবার সকালে রাজবাড়ী জেলার কোমরপুর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে স্কুলের শিক্ষককে জানালে তারা এসে তাকে উদ্ধার করে জ্ঞান ফিরায়। এ সময় তারা কাছ থেকে ফোন নম্বর নিয়ে বাড়িতে ফোন দিলে পরিবারের সদস্যরা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর  হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম জানান, তার শরীরের দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: