মেসিকে ফিরিয়ে আনার দাবিতে মহাসমাবেশ!

মাগুরানিউজ.কমঃ

সলঅনলাইন ডেস্কঃ

মেসিকে ফিরিয়ে আনার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভক্তরা। যে কোনো মূল্যেই মেসিকে তাদের চাই। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফিরে আসতে বললেও জবাব দেননি মেসি। গুরু ম্যারোডোনা আকুতি জানালেও কর্ণপাত করেন নি বার্সা সুপারস্টার।

তাই এবার আঁটঘাট বেধে নেমেছেন মেসি ভক্তরা। মেসির জন্য সমাবেশ ও মানববন্ধন করবেন তারা। মেসিকে ফেরাতে ফেসবুকে একত্রিত হচ্ছেন আর্জেন্টিনার সমর্থকরা। আর তাতে অভূতপূর্ব সাড়া দিয়েছেন সারা বিশ্বের মেসিভক্তরা। ফেসবুকে Todos Al Obelisco. Messi No Se Va #NoTeVayasLio  নামক একটি ইভেন্ট খুলেছেন মেসির সমর্থকরা।

মেসিকে ফিরিয়ে আনার দাবিতে আগামী শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে সমাবেশ করবেন তারা। ইতোমধ্যে ৬৫ হাজার মানুষ ইভেন্টে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। ৫৯ হাজার মেসিভক্ত সেই সমাবেশে থাকার আগ্রহ দেখিয়েছেন।

পেজটিতে বলা হয়েছে ‘আমরাই একমাত্র দেশ যারা বিশ্বের সেরা ফুটবলারের সমালোচনা করেছি এবং এজন্যই সে আর আর দেশের জার্সি পড়ে খেলবেন না। আগামী ২ জুলাই মেসিকে ফিরিয়ে আনার দাবিতে দেশের জার্সি পড়ে সমাবেশ করবো আমরা। আসুন, মেসিকে ফিরিয়ে আনি।’

এবার দেখা যাক এতো ভক্তের অনুরোধ কিভাবে ফিরিয়ে দেন মেসি! সূত্র: গোলডটকম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: