ভারতীয় টিভি সিরিয়ালের নাম ট্যাগ করলেই পোশাক সুপার ডুপার হিট

মাগুরানিউজ.কমঃ

সলবিশেষ প্রতিবেদনঃ

ভয়াবহ এক ব্যাধির নাম ভারতীয় সিরিয়াল। এর কু-প্রভাব থেকে রেহাই পাচ্ছেনা উঠতি বয়সী, তরুণী, যুবতী, গৃহবধূসহ কোমলমতি শিশুরাও। প্রতিবছর ঈদ আসলেই ধুম পড়ে যায় কেনাকাটার। সবাই নিজের ও পরিবারের পছন্দের পোশাক কিনতেই ব্যস্ত হয়ে পড়ে।

কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে বেশির ভাগ মানুষই কয়েকটি নির্দিষ্ট নামের পোশাক কিনতে ব্যস্ত । আর এই পোশাকের নাম গুলো সব ভারতীয় টিভি সিরিয়ালের। এই সিরিয়ালগুলো বাংলাদেশের মানুষ বিশেষ করে মেয়েদের উপর এমন প্রভাব বিস্তার করেছে। আর এই সিরিয়াল প্রেমের সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। নিন্ম মানের পোশাককে সিরিয়ালের নামে ট্যাগ করে বিক্রি করছেন চড়া দামে।

পোশাক যতই নিম্নমানের হোক ভারতীয় টিভি সিরিয়ালের নাম ট্যাগ করলে হয়ে যায় সুপার ডুপার হিট। যদি ৫০০ টাকা মূল্যের পোশাকের নাম হয় কিরণমালা কিংবা পাখি তাহলে মেয়েরা এটা ৫০০০ টাকা দিয়েও কিনতে রাজি। কেউ নিজের পছন্দের সিরিয়ালের চরিত্রের নামে পোশাক কিনে আবার কেউ প্রতিবেশির কাছ থেকে নাম শুনে কেনায় বায়না ধরে। বিগত সময়ে এসব পোশাকের জন্য প্রানহানীর ঘটনা ঘটলেও চাহিদা কমছে না। 

 

সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, শুধু মুনাফার লোভে ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড এক ধরনের হীনমন্যতা। উঠতি বয়সী, তরুণী, যুবতী, গৃহবধূসহ কোমলমতি শিশুদের উপরও পড়ছে এর প্রভাব। এসব বন্ধে পোশাক সংগঠকদের পাশাপাশি সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: