মাগুরানিউজ.কমঃ
ভোক্তা অধিকার সংরক্ষন, ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ ও এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মাগুরা জেলা প্রশাসন কাজ করছে সবসময়।
জীবনের নিরাপত্তা কিংবা কাজের নিরাপত্তার জন্য ভোক্তার অধিকার রয়েছে প্রতিশ্র“ত পণ্য বা সেবা যথাযথভাবে পাওয়ার। সে পণ্য বা সেবা সঠিক মানে, সঠিক মাপে পাওয়ার অধিকার তার রয়েছে। পণ্য বা সেবার নির্ধারিত মূল্য বা বিনিময়ে সে পণ্য বা সেবা পাওয়া ভোক্তার অধিকার। তাই পণ্যের উপাদান, মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য, কার্যকারিতা জানার অধিকারও তার রয়েছে। এর যেকোনোটির ব্যত্যয় ঘটলে সে পণ্য বা সেবাদানকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অধিকার তিনি সহজাতভাবেই ভোগ করবেন। সর্বোপরি কোনো পণ্য বা সেবা ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ পাওয়াও ভোক্তার একান্ত অধিকার।
আজ এ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


