২০২৪ অলিম্পিকে ক্রিকেট?

মাগুরানিউজ.কমঃ
সলবিশেষ প্রতিবেদকঃ

এডিনবার্গে চলছে আইসিসির বার্ষিক সভা। সেখানে অলিম্পিকে সুযোগ পাওয়ার ব্যাপারে আলোচনা উঠেছিলো। আলোচনা থেকে জানা গেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অলিম্পিক কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। যাতে ক্রিকেটকে তাদের ইভেন্টভুক্ত করা হয়।

অলিম্পিক যদি শেষ পর্যন্ত ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেই, তবে সেটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট। নারী ও পুরুষ বিভাগে মোট ১৬টি দল সুযোগ পেতে পারে। অর্থাৎ নারী বিভাগে আটটি দল এবং পুরুষ বিভাগে আটটি দল।

এখনো প্রাথমিক পর্যায়ে থাকা এ আলোচনার মাধ্যমে একটি ব্যাপার স্পষ্ট হয়ে উঠেছে যে, সহযোগী কোনো দেশের পক্ষে নিকট ভবিষ্যতে অলিম্পিক ক্রিকেট খেলার সম্ভাবনা কম।

২০২৪ সালে যদি ক্রিকেট অলিম্পিকে সুযগো পায়, তবে এরপর থেকে প্রতিটি অলিম্পিক আসরেই হয়তো ক্রিকেট দেখা যাবে। যদিও পুরো ব্যাপারটি এখনো নির্ভর করছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং আসরের আয়োজকদের উপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: