মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখায় লবনাক্ততা বিষয়ক দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দিন ব্যাপি এক সেমিনার হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুহ. মাহবুবর রহমান, মাননীয় জেলা প্রশাসক মাগুরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকু, সহকারী কমিশনার(ভূমি) সালমা সেলিম,কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আরোজ আলী বিশ্বাস, মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কর, মাখছুদুর রহমান ডলার,সাংবাদিক সরদার ফারুখ আহম্মেদ, শহীদুজ্জামান চাদঁ প্রমুখ।


