প্রচণ্ড শীতে কাঁপছে মাগুরা | অগুনতি মানুষের করুন আকুতি….

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় শীত-কুয়াশার দাপট বেড়েছে। জেলার চারটি উপজেলায় শীতের কাঁপন শুরু হয়েছে। জনজীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। গরিব মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষজন ছুটছেন গরম কাপড়ের দোকানগুলোতে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

শালিখার তালখড়ি এলাকার অটোরিকশাচালক আমজাদ হোসেন বলেন, কুয়াশার জন্য ১০ হাতের মধ্যেও কিছু দেখা যায় না। যেকোনো সময় বিপদ হতে পারে।

ভেজা রাস্তা দেখে মনে হয়েছে, রাতে এক পশলা বৃষ্টি হয়েছে। অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। দিন মজুরেরা কাজে বের হতে পারছেন না। শহরের ফুটপাতসহ লেপ-তোশক ও শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: