শোকাহত মাগুরা- বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরুর ইন্তেকাল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন–

মহান মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী মরহুম সোহরাব হোসেনের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরু শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার খসরু একাত্তরে স্বাধীনতা যুদ্ধকালিন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিনি মাগুরা শহরের এসএম প্লাজার বাসভবনে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার এপোলো হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।

রবিবার মাগুরায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: