মাগুরানিউজ.কমঃ
মহান ভাষা দিবস ২১ ফেব্রুয়ারীকে কেন্দ্র করে ফুলের তোড়া তৈরীতে ব্যস্ত ফুলের দোকানদাররা। এই ব্যস্ততা চলছে অন্তত এক সপ্তাহ ধরে। মাগুরা শহরে হাতেগোণা ৪/৫ টি ফুলের দোকান আর চাহিদা শত শত ফুলের তোড়া।
অন্যদিকে দেখা দিয়েছে কৃত্রিম ফুল সংকট ও তোরা তৈরী করার উপকরণের দাম বৃদ্ধি। ককশীট, স্কচটেপ, ক্লিপ, বাঁশ ও অন্যান্য উপকরণ ক্রয় করতে দোকানদাররা দিশেহারা। ফুলেরতোরা তৈরী করতে লাগে নামিদামী ফুল যেটা সংগ্রহ করা অনেক কষ্টকর হয়ে পড়েছে বলে দোকানদাররা জানান। এক সপ্তাহ আগে থেকে অগ্রীম অর্ডারের মাধ্যমে তারা প্রস্তুতি নিচ্ছেন।


