মাগুরায় ট্রাকচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিশ্বজিত বিশ্বাস নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশ্বজিত মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিশ্বজিত তার বন্ধু দিপ্তকে সঙ্গে নিয়ে বাইসাইকেলযোগে পুলিশ লাইনের সামনে এক শিক্ষকের বাড়িতে যাচ্ছিলেন। পথে মাগুরা–শ্রীপুর সড়কের আদর্শপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

সহপাঠী দিপ্ত বিশ্বাস জানান, নিহত কলেজ ছাত্রের বাড়ি মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল এলাকায়। তার বাবার নাম বিবেক বিশ্বাস। দুর্ঘটনার খবর বাড়িতে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, ট্রাক এবং চালককে আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: