আজ অমর একুশে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আজ ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন আমাদের দেশের মানুষ। বিশ্বের ইতিহাসে সে কথা লেখা আছে সোনার অক্ষরে।

একুশ মানে মাথা নত না করা’ – এক কথায় এটাই হচ্ছে একুশের চেতনা। এই একুশের পথ ধরেই এসেছে আমাদের মহান স্বাধীনতা। আত্মমর্যাদায় সমুন্নত এক মহান জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণা একুশ। শহীদের আত্মত্যাগে উজ্জ্বল একটি দিন। এই দিনটি বাঙালি জাতিকে বিশ্ব সভায় পরিচয় করিয়ে দেয় একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে।

একুশ থেকেই আমরা পাই গণতন্ত্র ও সাম্যের চেতনা। আমাদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার দিন একুশে ফেব্রুয়ারি। সেদিন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কেড়ে নিতে চেয়েছিল আমাদের মুখের ভাষা, মায়ের ভাষা। কিন্তু মায়ের ভাষার মর্যাদা একটু ক্ষুন্ন হতে দেননি রফিক, শফিক, শফিউর, বরকত, সালাম, জব্বারসহ অগণিত ভাষা শহীদ। আমরা বাঙালি, আমাদের বাঙালিত্বকে সমুন্নত রাখতে হবে – নতুন করে শপথ নেয়ারও দিন আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: